শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

দুর্যোগের সময় সিম ছাড়াই কল করা যাবে ‘৯৯৯’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্যোগের সময় জরুরি সহায়তা পেতে মোবাইল সিম ছাড়াই কল করার সফল পরীক্ষা চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), মোবাইল অপারেটর এবং সরকারের কয়েকটি সেবা সংস্থা।

জরুরি পরিস্থিতিতে কেবলমাত্র একটি মোবাইল নেটওয়ার্ক সচল থাকলেই যেকোনো মোবাইলে সিম ছাড়াই কল করে সহায়তা পাওয়ার এই উদ্যোগ দুর্যোগে সাড়াদানের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা (ভূমিকম্প) অনুশীলনে গত বুধবার মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও মহড়া ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ (ড্রি) এ পরীক্ষা চালায়।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মুহা. জাকির হোসেন জানান, সিমবিহীন টেলিযোগাযোগ সেবা দুর্যোগকালীন ৯৯৯-এ কল করে জরুরি সেবা পেতে দেশে প্রথমবারের মত সিমবিহীন টেলিযোগাযোগ সেবার পরীক্ষা সম্পন্ন হয়েছে। যেকোনো হ্যান্ডসেটে এই কল করার সুবিধা পাওয়া যাবে। তবে কেবলমাত্র দুর্যোগের সময়েই এ ফিচার সক্রিয় থাকবে।

সিমবিহীন ভয়েস কল পরিচালনায় থাকা বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, সিম ছাড়াই হ্যান্ডসেটের ইমার্জেন্সি কলের প্রোপার্টি দিয়ে নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে। আমরা হ্যান্ডসেট থেকে সিম খুলে ৯৯৯-এ কল দিয়ে এই পরীক্ষা চালিয়েছি। সিমের উপর নির্ভরতা না থাকায় শুধুমাত্র একটি মোবাইল নেটওয়ার্ক চালু থাকলেই ৯৯৯-এ কল করা যাবে। এক্ষেত্রে মোবাইলে কোনো অ্যাপস বা ইন্টারনেট লাগবে না।

‘আমরা ফিচার ফোন এবং স্মার্টফোন সবগুলোতেই ট্রায়াল করেছি। সব হ্যান্ডসেটেই কল করা সম্ভব হবে তবে ইমার্জেন্সি ফিচার থাকতে হবে।’

তিনি বলেন, ৯৯৯ ছাড়াও যেকোনো নম্বরেই সিম ছাড়া করা যাবে। সেক্ষেত্রে মোবাইল নেটওয়ার্কে কনফিগার করতে হবে। আমরা ৯৯৯-এ কনফিগার করে কল করেছি। বেশিরভাগ সেটেই ইমার্জেন্সি নম্বর ৯৯৯ কনফিগার করা আছে, কিছু সেটে ৯১১ আছে।

পরীক্ষায় সবগুলো অপারেটর অংশ নেয় জানিয়ে তিনি বলেন, প্রতি অপারেটরে পাঁচটি করে মোবাইলে ট্রায়াল করা হয়। এরমধ্যে স্মার্টফোন এবং ফিচার ফোনও রয়েছে। টেলিটক একটি ফিচার ফোনে ট্রায়াল করেছে।

জরুরি জাতীয় সেবার ৯৯৯ পরিচালনা করছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে টোল ফ্রি ৯৯৯-এ কল করে পুলিশ, ফায়ার সà