শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

স্বাধীনতা ঘোষণা করল মনিপুর, প্রবাসী সরকার গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মনিপুরের ভিন্নমতাবলম্বী রাজনীতিকরা ভারত থেকে রাজ্যটির স্বাধীনতা ঘোষণা করেছেন। একই সঙ্গে ব্রিটেনে তারা একটি প্রবাসী সরকার গঠন করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) তারা একতরফাভাবে এ স্বাধীনতা ঘোষণা করেন বলে জানায় আলজাজিরা।

ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জনের পর ১৯৪৯ সালে ‘প্রিন্সলি স্টেট’ মনিপুরকে অঙ্গীভূত করে নেয় ভারত। কিন্তু এরপর কয়েক দশক ধরে স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই চালিয়ে আসছে সেখানকার স্বাধীনতাকামীরা।

স্বঘোষিত মনিপুর স্টেট কাউন্সিল তথা প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী নরেংবাম সমরজিৎ বলেন, প্রবাসী সরকার জাতিসংঘের স্বীকৃতির জন্য চেষ্টা চালিয়ে যাবে।

লন্ডনের ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এখানে এই আইনসম্মত (ডি জুরে) সরকার পরিচালনা করব...আজকে থেকে।’

মনিপুর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কথিত ‘সেভেন সিস্টার্স’ গ্রুপের রাজ্যগুলোর একটি। ভারতের ক্ষুদ্র রাজ্যগুলোর একটি মনিপুরের বাসিন্দা প্রায় ২৮ লাখ। তাদের প্রায় সবাই স্থানীয় মনিপুরী নৃতাত্ত্বিক গোষ্ঠীর।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ