শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

মক্কায় নামাজ পড়ার ছবি তুলে আন্তর্জাতিক পুরষ্কার পেলেন সৌদি আলোকচিত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র কা'বা শরীফ প্রাঙ্গণে নামাজের দৃশ্যের অসাধারণ একটি দৃশ্য ক্যামেরাবন্দী করে আন্তর্জাতিক পুরষ্কার জিতেছেন সৌদি আলোকচিত্রী উমার আল আমির। ইতালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী 'সিয়ানা'য় শ্রেষ্ঠ আলোকচিত্রী মনোনীত হন তিনি। ছবিতে 'উত্তম চরিত্র' ক্যাটাগরিতে উমার আল আমিরের এই চিত্রকর্ম শ্রেষ্ঠত্বের মনোনয়ন পায়।

নিজের এই অসামান্য সফলতা প্রসঙ্গে উমার আল আমির আল আরাবিয়াকে জানান, ‘সাদাশুভ্র পোশাক পরিহিত অত্যন্ত বিনয়াবনত হয়ে ইসলামের মহান একটি ইবাদত পালনকালে হজযাত্রীদের অসাধারণ একটি মুহূর্তকে আমি ক্যামেরাবন্দী করি এবং বিশ্বমঞ্চে ভিন্নধর্মাবলম্বীদের সম্মুখে সেটি প্রদর্শন করি। আর তারা এটিকে দেখেশুনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করে-যা আমার নিকট খুব গর্বের।’

‘ক্যামেরা এবং পেশাদার আলোকচিত্র আমার নিকট খুব পছন্দের। আমার এই ছবি কা'বা শরীফ কতৃপক্ষ অনন্য নিদর্শন হিসেবে প্রদর্শনের চেষ্টা করছে।’ বললেন উমার আল আমির।

সিয়ানা বিশ্বের অন্যতম বৃহৎ আলোকচিত্র প্রতিযোগিতার ইভেন্ট-এর অর্থঃ হাজার হাজার ছবিকে টপকে উমার আল আমিরের এই ছবি শ্রেষ্ঠ আলোকচিত্রের মর্যাদা পেয়েছে।

আল আরাবিয়া অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ