শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

কাশ্মীরে ৫ বাঙালির মৃত্যুতে স্তম্ভিত মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাতে প্রাণ হারিয়েছেন পাঁচ শ্রমিক। ফের রক্ত ঝরেছে সাধারণ মানুষের। নৃশংস এ হত্যাকাণ্ড নিয়ে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের তরফ থেকে তাদের পরিবারদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় পশ্চিমবঙ্গের পাঁচ শ্রমিককে অপহরণ করে খুনের ঘটনায় এদিন রাতেই শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি ট্যুইট করে তিনি জানিয়েছেন, কাশ্মীরে এই নৃশংস হত্যাকাণ্ডে আমরা স্তম্ভিত এবং গভীরভাবে শোকাহত। মুর্শিদাবাদের পাঁচজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। কথা বলে নিহতদের পরিবারের দুঃখকে কমানো সম্ভব নয়। এই মর্মান্তিক পরিস্থিতিতে পরিবারগুলিকে সবরকম সহায়তা দেওয়া হবে।

কর্মসূত্রে মুর্শিদাবাদ থেকে সবাই কাশ্মীরের কুলগামে কাজে যান। এদিন সন্ধ্যায় সশস্ত্র সন্ত্রাসীরা কুলগামের কাতরাসু গ্রামে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। সেখানে যে ভাড়া বাড়িতে ওই শ্রমিকরা ছিলেন, সেখানে তারা হানা দেয়।

বাড়ি থেকে ওই শ্রমিকদের বের করে এনে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিতে নিহত হয়েছেন ৫ শ্রমিক। জখম হয়েছেন আরও ১ জন।

নিহত শ্রমিকরা সবাই বাংলার মুর্শিদাবাদের বাসিন্দা হলেও এখনও পর্যন্ত আরও কিছু বিস্তারিত জানা যায়নি। তবে যিনি আহত হয়েছেন, তার নাম জহুরুদ্দিন বলে জানা গিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ