শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

বরগুনায় মসজিদ থেকে কিশোরের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোহাম্মাদিয়া জামে মসজিদের বারান্দার বাইরে থেকে ইমরান (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মসজিদের ছাউনির সঙ্গে ঝুলন্ত অবস্থায় কিশোরের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, মৃত ইমরান উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের ক্রোক এলাকার খলিল ফিটারের ছেলে। ইমরান বরগুনা পৌর শহরের কনফিডেন্স স্কুলে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এক স্থানীয় বাসিন্দা জানান, এলাকার লোকজন মসজিদের ছাউনির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমরানের মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান জানান, মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ