শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

সৌদি থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে আরও ১৭৩ জন কর্মী দেশে ফেরত এসেছেন। সৌদি সরকারের ধরপাকড়ের অভিযানে শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ বিমান যোগে তাদের ফেরত পাঠানো হয়।

এ নিয়ে গত শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে থেকে শনিবার রাত সোয়া ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৩ জন কর্মী। বৈধ কাগজপত্র এবং আকামার মেয়াদ থাকা সত্ত্বেও সৌদি থেকে প্রতিদিনই এভাবে ফিরতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের।

বরাবরের মতো দেশে ফেরা কর্মীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে বিমানবন্দরে জরুরি খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য সহায়তা প্রদান করা হয়। এর আগে গত শুক্রবার একই অভিযানের মাধ্যমে সৌদি থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল অন্তত আরও ২০০ বাংলাদেশিকে।

চলতি বছর ১৬ হাজারের বেশি বাংলাদেশিকে সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এবং চলতি মাসেই ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহযোগিতায় ৯৬৪ জন জনকে সহযোগিতা করলো ব্র্যাক।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, ফেরত আসা কর্মীরা যেসব বর্ণনা দিচ্ছেন সেগুলো মর্মান্তিক। সাধারণ ফ্রি ভিসার নামে গিয়ে এক নিয়োগকর্তার বদলে আরেক জায়গায় কাজ করতে গিয়ে ধরা পড়লে অনেক লোক ফেরত আসতো। কিন্তু এবার অনেকেই বলছেন, তাদের আকামা থাকার পরেও ফেরত পাঠানো হচ্ছে। বিশেষ করে যাওয়ার কয়েক মাসের মধ্যেই অনেককে ফিরতে হচ্ছে যারা খরচের টাকার কিছুই তুলতে পারেননি।

রিক্রুটিং এজেন্সিগুলোকে এই দায় নিতে হবে। পাশাপাশি নতুন করে কেউ যেন সেখানে গিয়ে এমন বিপদে না পড়ে সেটা নিশ্চিত করতে হবে বলেও জানান শরিফুল হাসান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ