শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

সৌদিতে বৃক্ষরোপণ উৎসব শুরু; ৬ মাসে ছয় লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি অক্টোবর থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত অন্তত ৬০ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মরুভূমি বনায়ন ও সবুজায়নের লক্ষে গতকাল শনিবার থেকে রাজধানী রিয়াদে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ উৎসব-কর্মসূচি।

পরিবেশ পানিসম্পদ ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই বৃক্ষরোপণ উৎসব শুরু হয়েছে। একইসঙ্গে আয়োজন সহযোগিতায় রয়েছে অন্তত ৩৭ টি সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন।

উৎসবের প্রথম দিনেই বিভিন্ন জাতের অন্তত ৫০ হাজার বৃক্ষ রিয়াদের মরুভূমিতে রোপণ করা হয়েছে-এসময় কমপক্ষে দেড়হাজার কৃষিবিদ বৃক্ষরোপণ উৎসবে অংশ নিয়েছিলেন। বাবলা গাছসহ স্থানীয় পরিবেশ উপযোগী কয়েক জাতের বৃক্ষ রোপণ করা হয়েছে।

এপ্রসঙ্গে পরিবেশ বিষয়ক মন্ত্রী আব্দুর রহমান ফাজলি বলেন,পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং মরুভূমিকে সবুজায়নের ক্ষেত্রে আমাদের দুর্দান্ত এই পদক্ষেপ আশা করি সফল হবে। এছাড়াও, মন্ত্রী সকল সৌদি নাগরিককে গোটা দেশের মরুভূমিতে বৃক্ষরোপণের জন্য আহবান জানান।

আল আরাবিয়া অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ