শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের টেক্সাসে শিক্ষার্থীদের হোমকামিং পার্টিতে বন্দুকধারীর গুলিতে অন্তত দুইজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার ডালাসের বাইরে গ্রিনভাইলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে।

প্রাথমিকভাবে বলা হয়েছে, টেক্সাস এ অ্যান্ড কমার্স ইউনিভার্সটির শিক্ষার্থীদের হোমকামিং পার্টিতে গুলি চালানো হয়।

জেসন হোয়াইটলি নামের এক সাংবাদিক টুইটবার্তায় জানিয়েছেন, ধারণা করা হচ্ছে একটি পয়েন্ট ২২৭ ক্যালিবার রাইফেল হামলায় ব্যবহার করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে জানা যায়নি।

তবে ওই বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছেন, সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। তবে গ্রিনভাইলের বাইরে একটা কিছু ঘটেছে।

ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, ঘটনাস্থলে সড়কপথে এবং আকাশপথে অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ