শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

মার্কিন অভিযানে আইএস প্রধান বাগদাদি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের সক্রিয় উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট গ্রুপ যাকে তাদের নেতা হিসেবে প্রচার করে - সেই আবু বকর আল বাগদাদি এক অভিযানে নিহত হয়েছেন। এমনই দাবি করছে মার্কিন সেনাবাহিনী। খবর সিএনএনের।

ঊর্ধ্বতন এক মার্কিন সেনা ও সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, শনিবার সিরিয়ায় উত্তর-পশ্চিম অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। এই অভিযানেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি মারা যায়।

আবু বকর আল বাগদাদি অভিযানে নিহত হয়েছেন কিনা তা চূড়ান্ত নিশ্চিত হতে ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষা করা হচ্ছে।

তবে আইএসের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রা জানান, অভিযানের সময় বাগদাদি একটি আত্মঘাতী ভেস্ট বিস্ফোরণ ঘটায়। এছাড়া মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, আই এস নেতা আবু বকর আল বাগদাদির অবস্থান জানাতে সিআইএ সহযোগিতা করে।

বাগদাদি মারা যাওয়ার খবর প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নিউজউইক নামে এক ম্যাগাজিন।

গত কয়েক বছরেও বেশ কয়েকবার আল-বাগদাদির নিহত হবার খবর বেরোয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ