বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সরকার বিরোধী বিক্ষোভে ইরাকে ৪০ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়ার পর ইরাকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ জন মানুষ।

এর মধ্যে অর্ধেক মারা গেছেন সামরিক ও সরকারি কার্যালয়ে প্রবেশের চেষ্টাকালে। তারা কর্মসংস্থান বৃদ্ধি, জনসেবার মান বৃদ্ধি ও দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) হাজার হাজার ইরাকি বাগদাদের তাহরির স্কয়ারে জড়ো হন। এসময় তারা শহরের গ্রিন জোনের অভিমুখে মিছিল করার চেষ্টা করেন। ওই এলাকায় সরকারি ভবন ও বিদেশি দূতাবাসগুলো অবস্থিত।

ইরাকজুড়ে এ বিক্ষোভে প্রায় ২০০০ মানুষ আহত হয়েছেন। এ মাসের শুরুতে সরকার বিরোধী বিক্ষোভ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারান ১৫০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ