শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’

প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণায় গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে শুক্রবার বরিশাল সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তার দু'জন হলো ঝালকাঠি সদর উপজেলার ইয়াছিন খাঁ (৪০) ও তার সহযোগী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহী জামে মসজিদের ইমাম আব্দুর রহিম (৩৩)। তারা নবীনগর সদরে একটি ভাড়া বাসায় বসবাস করত।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ইয়াছিন খাঁ নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার বাবর এবং সরকারি বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন।

নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের আবু মুছার ছেলে ইছহাককে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা গ্রহণ করেন তারা।

পরে ইছহাকের চাকরি না হলে তার পরিবার এই দু'জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা করেন। তদন্তে জানা যায়, তারা মূলত প্রতারক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ