শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

পাকিস্তানে বিরোধীদের ৪ দাবির মধ্যে ২টি দাবি প্রত্যাখ্যান করেছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী দলীয় নেতাদের ৪ দাবির মধ্যে ২টি দাবি প্রত্যাখ্যান করেছেন।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাটটাকের নেতৃত্বে সরকারের পক্ষ থেকে  আলোচনা কমিটির কাছে প্রধানমন্ত্রী ইমরান খান বরাবর বিরোধী দলের জমা দেওয়া চারটি দাবি পেশ করা হয়েছিলো।

ইমরান খানের কাছে বিরোধীরা চারটি দাবি করেছিলেন,  ১। প্রধানমন্ত্রীর পদত্যাগ ২। নতুন নির্বাচন ৩। সংবিধানে ইসলামী বিধান সংরক্ষণ ৪। বেসামরিক প্রতিষ্ঠানের ভূমিকা সরকারীভাবে পরিচালনা।

ইমরান খান প্রধানমন্ত্রী পদত্যাগ ও নতুন নির্বাচন এ দুটি দাবি প্রত্যাখ্যান করেছেন। ইসলামাবাদে, সরকারের আলোচনার কমিটি এবং বিরোধী নেতার কমিটির মধ্যে এক দফা বৈঠক শেষে এ বিষয়গুলো জানানো হয়।

সরকার কমিটির মধ্যে পারভেজ খট্টক, সাদিক সানজরানী, আসাদ কায়সার, আসাদ ওমর, শফকত মাহমুদ, নূরুল হক কাদরী এবং পারভেজ এলাহী ছিলেন। বিরোধীদলীয় নেতাদের মধ্যে আলোচনায় আহ্বায়ক আকরাম খান।

উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর গোটা দেশ থেকে আজাদি মার্চ শুরু হয়ে তা রাজধানী ইসলামাবাদে যাবে ৩১ অক্টোবরে। দীর্ঘমেয়াদি আন্দোলনের জন্য তৈরি থাকতে যারা আজাদি পদযাত্রায় অংশ নিতে চায় তাদের খাবার-দাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিতে আহ্বান জানিয়েছে জমিয়ত। যাতে তারা অন্তত পাঁচ দিন চলতে পারেন। দলটি তাদের নেতাকর্মীদের ৩২ দফার নির্দেশনা দিয়েছে।

জেইউআই-এফের সিন্ধুপ্রদেশের প্রাদেশিক আমির মাওলানা রশিদ সুমরো এই নির্দেশনা জারি করেন। গাড়ি ভাড়া করে লোকজনকে একমুখী পথ দিয়ে ইসলামাবাদে নিয়ে আসতে নির্দেশনা দেয়া হয়েছে জমিয়তের স্থানীয় স্তরের সংগঠনগুলিকে। ইসলামাবাদে অন্তত সপ্তাহব্যাপী অবস্থানের প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে জমিয়তের নেতাকর্মীদের।

শান্তিপূর্ণ পদযাত্রায় অস্ত্রের উপর নিষেধাজ্ঞা কোনও লাইসেন্সধারী কিংবা অবৈধ অস্ত্র, ছোরা, লাঠি ও রড বহন করতে মানা করা হয়েছে। সবাইকে শান্তিপূর্ণভাবে পদযাত্রার বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভের সময় যাতে সরকারি-বেসরকারি কোনও সম্পত্তি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে কর্মীদের।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ