শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

ফিলিস্তিনের দরিদ্র কৃষকদের যায়তুন চুরি করছে ইসরায়েলিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা করা কিংবা তাদের ফসলি-মাঠ আগুনে জ্বালিয়ে দেয়া ইসরায়েলিদের জন্য নতুন কিছু নয়। বিভিন্ন ফসলাদি ক্ষেত থেকে ঘরে তোলার মৌসুমে ইহুদিরা মুসলমানদের ফসল পুড়িয়ে দেয়ার মতো অমানবিক ঘটনার জন্ম দিয়েছে অসংখ্যবার। তবে এবারের ঘটনা ব্যতিক্রম, কিন্তু নতুন নয়।

ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে যায়তুনের চাষ হয়, আর ক্ষেত থেকে যায়তুন সংগ্রহের ভর মৌসুম চলছে এখন। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকদের ক্ষেতে চাষ হওয়া পরিপক্ক যায়তুন চুরি করছে দখলদার ইসরায়েলি নাগরিকরা।

বৃহস্পতিবার গণমাধ্যমটি জানায়, ফিলিস্তিনের পূর্ব সালফিত অঞ্চলের দরিদ্র কৃষকদের ওপর আক্রমণ করে নিজেদের ক্ষেত থেকে তাড়িয়ে দিচ্ছে তারা। আর এই সুযোগে ইসরায়েলি ইহুদিরা মুসলমানদের জমিন থেকে যায়তুন চুরি করে নিয়ে যাচ্ছে। সময় বিশেষ কৃষকের উপস্থিতিতেও জোরপূর্বক ফসলাদি ছিনিয়ে নিচ্ছে তারা। সালফিতের ইয়াসুফ গ্রামে এ ঘটনা ঘটেছে।

ইয়াসুফের গ্রাম-সর্দার খালেদ আ'বিয়ার সূত্রে ওয়াফা জানিয়েছে, এ গ্রামের অন্তত ৮ টি পরিবারের ওপর আক্রমণ করে নিজেদের ক্ষেত থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে ইসরায়েলিরা। এসময় তারা ক্ষেত থেকে যায়তুন সংগ্রহ করছিলো। এই সুযোগ কাজে লাগিয়ে অভিশপ্ত ইহুদিরা এসব ফিলিস্তিনি দরিদ্র মুসলমান কৃষকদের ক্ষেত থেকে যায়তুন চুরি করে নিয়ে যায়।

ওয়াফা নিউজ এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ