শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

পদ্মায় ইলিশ আনতে গিয়ে দুই পুলিশ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইলিশ প্রজনন মৌসুমে রাজবাড়ীর পদ্মা নদীতে অবৈধভাবে মাছ শিকারকারী জেলেদের কাছ থেকে জোরপূর্বক ইলিশ নেওয়ার সময় দুই পুলিশ সদস্যকে আটক হয়েছে।

এদের মধ্যে একজন রাজবাড়ী পুলিশ লাইন্সের এএসআই সফিকুল ইসলাম ও অন্যজন কোর্ট পুলিশের কনস্টেবল ওসমান গনি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দুই পুলিশসহ মোট ১৮ জেলেকে আটক করা হয়েছে এবং জব্দ করা হয়েছে বিপুল পরিমাণে মাছ ও কারেন্ট জাল।

একপর্যায়ে ভোরের দিকে পদ্মা নদীর ধাওয়াপাড়া এলাকা থেকে জনতা তাদেরকে ধাওয়া দিলে রাজবাড়ীর কোর্ট পুলিশ কনস্টেবল ওসমান গনি ও পুলিশ লাইন সংলগ্ন সোবাহান মেম্বরের পুত্র বাবু জনতার হাতে আটক হয়।

এসময় স্থানীয় জনতা উত্তম মধ্যম দিয়ে তাদেরকে একটি মাদ্রাসা কক্ষে আটকে রাখে। পরে পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।

অপরদিকে একইদিন পদ্মা নদীতে অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাবের টহল দলের হাতে আটক হয় রাজবাড়ীর পুলিশ লাইন্সে কর্মরত এএসআই সফিকুল ইসলাম।

রাজবাড়ী থানার এস আই মো. জাহিদুল ইসলাম বলেন, পদ্মা নদীতে মাছ ধরতে বা আনতে যাওয়ার অভিযোগে আটক দুই পুলিশ সদস্যকে নিয়ে আসা হয়েছে। এরা যদি অপরাধ করে থাকে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ