শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন ঐক্যফ্রন্ট নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সচিবালয়ে ঐক্যফ্রন্টের আট সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করার পর জোটটির অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পূর্বঘোষিত রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে আজকের সমাবেশ স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল জোটটির দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রব বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে, তাই আমরা ওনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থা জানতে চাই। এ জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি চেয়েছি। উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলেছেন, দেখা করার জন্য আমাদের কোনো বাধা নেই। আপনারা সবাই দেখা করতে পারবেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের একসঙ্গে অথবা বিচ্ছিন্নভাবে দেখা করার জন্য উনি আইজি প্রিজনকে বলে দেবেন।

কবে বা কখন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এমন প্রশ্নে আ স ম রব বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। উনি আইজি প্রিজনকে বলবেন। আর আইজি প্রিজন আমাদের সবাইকে ফোন করে বলবেন দেখা করার সময়। তার পরই আমরা ড. কামাল হোসেনের নেতৃত্বে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাব।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাতের সময় আ স ম রবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের নির্বাহী কমিটির সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের (একাংশ) আহ্বায়ক নুরুল আমিন বেপারী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ