শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

ভোলায় ৪ জন নিহত : হেফাজত আমিরের সংবাদ সম্মেলন দুপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহ ও মহানবী সা.কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে ধর্মীয় সংগঠনগুলো দিনভর বিক্ষোভ করেছে।

এদিকে এ ঘটনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আহ্বান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি।

আজ চঠ্রগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় আমিরে হেফাজতের নিজ কার্যালয়ে দুপুর ১২টায় জরুরী এ সংবাদ সম্মেলন হবে বলে হেফাজত ইসলামের একাধিক সূত্রে আওয়ার ইসলাম নিশ্চিত হয়েছে।

এর আগে গতকাল এক যৌথ বিবৃতিতেভোলা জেলার বোরহানউদ্দীনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জন নিহতের  ঘটনার তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জা‌নি‌য়ে‌ছেন হেফাজ‌তে ইসলাম বাংলা‌দেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী ও হেফাজত মহাস‌চিব আল্লামা জুনা‌য়েদ বাবুনগরী।

উল্লেখ্য,ফেসবুকে মহানবী সা.-কে কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মসজিদ চত্বরে  রবিবার (২০ অক্টোবর)  তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার মধ্যেই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। পরে সেখানে আসা লোকজন মোনাজাত পরিচালনাকারী দুই ইমামের ওপর চড়াও হন। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় গ্রামবাসী। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে চার ব্যক্তি নিহত ও ১০ পুলিশসহ দেড়শতাধিক আহত হন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা সদর হাসপাতাল ও বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ