বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ভোলার ঘটনার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশীদ আহমদ
নিউইয়র্ক থেকে

আল্লাহ ও রাসূল সা.কে অবমাননার প্রতিবাদে ভোলায় আয়োজিত সাধারণ জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নিউইয়র্কের সর্বদলীয় উলামা ও ইমামদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ইউ এসএ’।

রোববার (২০ অক্টোবর) রাত সাড়ে আটটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে নবীপ্রেমিক নিরীহ মুসল্লিদের হত্যা করেছে পুলিশ। পুলিশ বাহিনীর এই বর্বরতা ও নৃশংসতা চরম আকারে সীমা ছাড়িয়ে গেছে। নিরপরাধ মুসল্লিদের উপর এমন হত্যাযজ্ঞে দেশবাসী যেমন স্তম্ভিত ও বিক্ষুব্ধ তেমনি প্রবাসীরাও চরম ব্যথিত।

বক্তারা বলেন, পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে গুলি চালিয়ে কিশোর ছাত্রসহ ৫ জন মুসল্লিকে হত্যা করেছে। ওই হামলায় আহত হয়েছে আরো শতাধিক মুসল্লি। যাদের অনেকের অবস্থা আশঙ্কজনক। একটি শান্তিপূর্ণ সমাবেশে সাধারণ মুসল্লিদের উপর গুলি করে হত্যাযজ্ঞ চালিয়ে পুলিশ যে বর্বরতা ও নির্মমতার পরিচয় দিয়েছে, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা মনে করি, এই বর্বরতা কোন পুলিশের কাজ হতে পারে না বরং এটা ঘাতকের কাজ।

বক্তারা আরো বলেন, ইসলাম অবমাননাকারী অপরাধীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে, উল্টো নিরাপরাধ মুসলমানদেরকে হত্যা কোন সভ্য ও দায়িত্বশীল বাহিনীর কাজ হতে পারে না। দায়িত্বহীন পুলিশের এই নৈতিকতা বিবর্জিত কাজ ইসলাম অবমাননাকে আরো বেশি উৎসাহিত করেছে। একই সাথে মুসল্লীদের হত্যাকারী পুলিশ সদস্যরা নিজেদের ইসলাম বিদ্বেষীর বিকৃত রুপটিও প্রকাশ করেছে। এই নির্মম হত্যাকাণ্ডে বিশ্বের প্রতিটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

বক্তারা অবিলম্বে এই পরিকল্পিত হত্যাযজ্ঞের সাথে জড়িত পুলিশ সদস্যদের ও ইসলাম এবং রাসুল সা. কে অবমাননাকারী বিপ্লব চন্দ্র শুভকে গ্রেফতার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

সংগঠনের প্রেসিডেন্ট ইমাম মাওলানা রফিক আহমদ রেফাহির সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মুফতী মুহাম্মাদ ইসমাঈলের পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ আতাউর রহমান জালালাবাদী, নির্বাহী সহ-সভাপতি হাফিজ মাওলানা আহমদ আবু সুফিয়ান,এন্টি টেরোরিজম নিউইয়র্ক ইউনিটের পরিচালক কাজী কাইয়্যূম,আই টিভির সিইও মাওলানা মুহাম্মাদ শহীদুল্লাহ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হামিদুর রহমান আশরাফ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আনাস বিন জামাল উদ্দিন, সদস্য মাওলানা মুহাম্মদ মানজুরুল কারীম, মাওলানা আবুল খায়ের,কমিউনিটি এক্টিভিটস মুহাম্মদ বাহার উদ্দিন ও ক্বারী মাওলানা ইয়াসীন নাকিব প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ