শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

ভারতে পাঁচতারা হোটেলে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের একটি পাঁচতারা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে খবরে বলা হয়েছে।

সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ইন্দোরের বিজয় নগরের কর্পোরেট এলাকায় পাঁচতারা হোটেলটির নাম গোল্ডেন গেট। হোটেলের ভেতর থেকে বেরিয়ে আসা আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।

তবে সরু গলির মধ্য হোটেলটি অবস্থিত হওয়ায় দমকল বাহিনীকে আগুন মোকাবিলায় অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে। হোটেলের ভেতর থেকে অনেককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ভেতরে কয়েকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা ‘এএনআই’ এর শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে হোটেলের ঢোকার মুখে একেবারে সামনের অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের বিভৎসতায় চারিদিকে ধোঁয়ায় ঢেকে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ