শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

কঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত আরও ১৮ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির স্থানীয় সময় রোববার রাত ১ টা নাগাদ রাজধানী কিনশাসা পৌঁছনোর পথে যাত্রীবোঝাই বাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপরই বাসে ভয়াবহ আগুন লেগে যায়।

রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা এএফপিকে জানান, দুর্ঘটনা কবলিত বাসটিতে অন্তত ১০০ জন যাত্রী ছিলেন। এই মুহূর্তে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০। এছাড়া ১৮ জন যাত্রীর শরীর থার্ড-ডিগ্রি দগ্ধ হওয়ার ফলে গভীর ক্ষত তৈরি হয়েছে।

তিনি আরও জানান, এদিন লুফু থেকে কিনশাসা যাওয়ার পথে যাত্রী ও মালপত্র ঠাসা বাসটি আচমকা যান্ত্রিক বিভ্রাটের শিকার হয়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের নীচু জমির উপর গড়িয়ে পড়ে। এরপর হঠাৎ আগুন ধরে যায়।

ডেভিড সিয়ালা বলেন, মৃতদেহগুলি শনাক্ত করার কাজ চলেছে। তবে বেশ কিছু দেহ এমনই পুড়ে গিয়েছে যে, তাদের পরিচয় উদ্ধার করতে সমস্যা দেখা দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ