শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

এবার ফিলিস্তিনি শিশুকে গ্রেফতার করলো ইহুদিবাদী সৈন্যরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সৈন্যবাহিনী কতৃক ধারাবাহিক গ্রেফতারাভিযান অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদেরকে গ্রেফতারের সংবাদ প্রকাশিত হচ্ছে আন্তর্জাতিক নানা গণমাধ্যমে। এরই ধারাবাহিকতায় এবার ১৪ বছর বয়সী ফিলিস্তিনি শিশুকে গ্রেফতার করেছে তারা।

স্থানীয় সময় সোমবার ফিলিস্তিনের কলকিলিয়ায় বসবাসরত মু'তাসিম মাহমুদ আনতুরী নামক এই শিশুকে ইসরায়েলী সৈন্য কতৃক গ্রেফতারের খবর দিয়েছে ফিলিস্তিনি একটি সংবাদ মাধ্যম।

প্রত্যক্ষদর্শী শুহুদ আয়ান জানায়, দখলদার বাহিনী কলকিলিয়ায় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে মু'তাসিম মাহমুদকে তারা গ্রেফতার করে নিয়ে যায়। তবে কী কারণে ১৪ বছর বয়সী শিশুকে গ্রেফতার করা হয়েছে তা এখনো জানা যায়নি।

ওয়াফা নিউজ এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ