শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শা‌স্তি দা‌বি মুফ‌তি ফয়জুল করীমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শা‌স্তি দা‌বি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফ‌তি ফয়জুল করীম।

সোমবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এ দাবি জানান।

ভোলায় মুসলমানদের মিছিলে পুলিশের গু‌লিবর্ষণের ঘটনার সঠিক তদন্ত, জ‌ড়িতদের বিচার এবং কটূ‌ক্তিকারীদের শা‌স্তির দা‌বিও জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মুফ‌তি ফয়জুল করীম বলেন, এটিই প্রথম নয়। এর আগেও শত শত বার, হাজার হাজার বার ইসলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে কটূক্তি করা হয়েছে। কোনো তদন্ত বিশ্লেষণ করার আগে আপনি কীভাবে বললেন আইডি হ্যাক করা হয়েছে। আপনি কার পক্ষ অবলম্বন করেছেন এটা স্পষ্ট হয়েছে। আপনি ইসকনের পক্ষ অবলম্বন করেছেন।

তি‌নি বলেন, এদেশের মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা চায় না। শত শত বছর নয় হাজার হাজার বছর ধরে এদেশের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে। আবরার হত্যার বিচার আমরা এখনো দেখি নাই। এরই মধ্যে বোরহাউদ্দীনে সাতজন মুসল্লি শহীদ হয়েছে।

তিনি আরও বলেন, আমরা পু‌লিশের গুলিতে শহীদ প‌রিবারকে ক্ষতিপূরণ দেয়ার দা‌বি জানা‌চ্ছি। আরও অনেকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদেরও সর্বোচ্চ চি‌কিৎসা সেবার দা‌বি জানা‌চ্ছি।

মুফ‌তি ফয়জুল করীম বলেন, আমরা আর এভাবে প্রতিবাদ করতে চাই না। ইসলামের বিরুদ্ধে, আল্লাহ ও আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে আমরা তাদের সর্বোচ্চ শা‌স্তির বিধান করার দা‌বি জানা‌চ্ছি। আর পুলিশ বাহিনী কার ইশারায়, কার ইঙ্গিতে নির্বিচারে গুলি চালিয়েছে তদন্ত করে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সংগঠনটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, প্রে‌সি‌ডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, শেখ ফজলে বারী মাসউদ। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ