শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সুস্থতায় ইফার উদ্যোগে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস-এর গভর্নর ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার জোহরের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু পরিষদ, ইসলামিক ফাউন্ডেশন শাখা এ দোয়া মাহফিলের আয়োজন করে।

মুনাজাতে র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর (এমপি) দ্রুত আরোগ্য ও সুস্থতা দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করা হয়। মিলাদ পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ও মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

মিলাদ মাহফিলে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস-এর গভর্নর সিরাজ উদ্দিন আহমদ, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ফারুক আহম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, যাকাত বিভাগের পরিচালক মাহবুব আলম, হালাল সনদ বিভাগের পরিচালক আবুল কালাম।

প্রকাশনা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মুহা. আফজাল উদ্দিন, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক জালাল আহমদ, ইসলামিক মিশনের পরিচালক ডাঃ এবিএম জাহাঙ্গীর আলম, সমন্বয় বিভাগের পরিচালক এবিএম শফিকুল ইসলাম, পরিচালক একেএম ফজলুর রহমান।

পরিকল্পনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিক উল ইসলাম, দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক আনিছুর রহমান সরকার, ইফা কেন্দ্রীয় লাইব্রেরীর প্রকল্প পরিচালক শফিকুর রহমান তালুকদার, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ সহ¯্রাধিক আলেম-ওলামা ও ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ