শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

'ভোলার ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় ইসকন সদস্য মহানবী সা. ও আল্লাহ তায়ালাকে নিয়ে কুটুক্তিকারী হিন্দু বিপ্লব চন্দ্র শভ এর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আয়োজিত সমাবেশ ও মিছিলে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক

রোববার গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তারা বলেছেন, আমরা (মুসলমানরা) আমাদের প্রাণের চেয়েও বেশি মহানবী সা. কে ভালোবাসি। নবীর বিরুদ্ধে কুটুক্তি করা হবে আর আমরা বসে থাকবো তা কখনো হবে না। নবীর ইজ্জত রক্ষার্থে হাজারো জীবন দিতে প্রস্তুত রয়েছে।

তারা আরও বলেন, আমরা অতীতেও অনেক আন্দোলন করেছি এবং সরকারের কাছে দাবি জানিয়ে ছিলাম আল্লাহ ও রাসুল সা. এর বিরুদ্ধে কুটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান জাতীয় সংসদে পাস করতে। কিন্তু এ দাবী পাস না করার কারণে কিছু দিন পর পর এধরণের ঘটনার অবতারণা হয়।

নেতৃবৃন্দ আরো বলেন, ৯২% মুসলমানের দেশে নবী প্রেমিকদের আন্দোলনে হামলা ও কয়েকজনকে শহীদ করা এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে পুলিশের যে সকল সদস্য এঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আন্দোলনের দাবানল সারাদেশে ছড়িয়ে পড়বে। এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ