শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

ব্রাজিলের দোকানে ডাকাতের ভাইরাল কাণ্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলের আমারান্তে নামক এলাকায় ডাকাতি করতে গিয়ে টাকা না নিয়ে বৃদ্ধার কপালে চুমো দিয়ে ফিরে যায় ডাকাতরা। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলমেট পরা দুই ডাকাত সদস্যের হাতে আগ্নেয়াস্ত্র। তারা একটি ওষুধের দোকান লুট করতে এসেছে।

অস্ত্রসহ ডাকাতদের ভয়ে মাথায় দুই হাত দিয়ে চুপচাপ বসে আছেন দোকানি। বলতে গেলে বড় ধরনের ডাকাতির চেষ্টায় ছিল অপরাধীরা।

কিন্তু ওই সময় উপস্থিত এক বয়স্ক নারীকে দেখে সব পরিকল্পনাই যেন গুলিয়ে গেল ডাকাতদের। ওই বৃদ্ধার কাছ থেকে টাকা তো নিলই না উল্টো তার কপালে চুমো দিয়ে সসম্মানে ছেড়ে দিয়ে দোকান থেকে দ্রুত চলে যায় ডাকাতরা।

স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ওই ওষুধ দোকানের মালিক স্যামুয়েল আলমেডিয়া জানিয়েছেন, আমার দোকান থেকে এক হাজার ডলার নিয়ে গেছে ডাকাতরা।

তিনি বলেন, প্রথমে দুই সশস্ত্র ডাকাত ওষুধের দোকানে ঢুকেই কর্মচারীর দিকে বন্দুক তাক করে। কর্মচারী হাত তুলে আত্মসমপর্ণ করলে ডাকাতদের একজন তাকে সব টাকা-পয়সা দিতে বলে। সেই সময় উপস্থিত ছিলেন ওই বৃদ্ধা।

অস্ত্র দেখে ভয়ে সেই বৃদ্ধা নিজের টাকা দিচ্ছে ডাকাতদের। কিন্তু ডাকাতদের একজন ওই বৃদ্ধাকে বলেন, আপনি নির্ভয়ে থাকুন। আপনার থেকে কোনো কিছুই নেয়া হবে না। তখন তিনি হাত বাড়িয়ে বন্দুকধারীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেই হেলমেট খুলে অপরাধী তার কপালে চুম্বন করে।

ভুক্তভোগী দোকান মালিক স্যামুয়েল যাই বলুক ঘটনাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত নেটিজেনরা। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই কয়েক হাজার বার দেখা হয়। শেয়ার হয় অগণিত।

এমন ডাকাত দেখে অনেকেই বলছেন, বৃদ্ধাকে শ্রদ্ধা দেখানো এমন ডাকাত কিনা ধরলেই নয়?

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ