শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

রাশিয়ায় সোনার খনি ধসে নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ায় একটি সোনার খনি ধসের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির ক্রাসনয়ারস্কের সাইবেরীয় অঞ্চলে এই ঘটনা ঘটে।

আজ শনিবার (১৯ অক্টোবর) সকালের দিকে খনির বাধ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এতে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। আর আহত হয়েছে অন্তত ১৪ জন। আহতদের দ্রুত উদ্ধারের পর নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালের দিকে সেইবা নদীর বাধ ভেঙে খনিতে পানি ঢুকে পড়ে। বাধ ভেঙে পানি ঢুকে পড়ায় সোনার খনিতে ধস নামে। আর এতে হতাহতের এই ঘটনা ঘটে।

তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রণালয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ