শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

জরুরি অবতরণে বাধ্য হল অমিত শাহকে বহনকারী হেলিকপ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহকে বহনকারী একটি হেলিকপ্টার প্রবল বৃষ্টির মধ্যে জরুরি অবতরণে বাধ্য হয়েছে।

শনিবার মুম্বাই থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে নাশিকের ওজার বিমানবন্দরে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

২১ অক্টোবর মহারাষ্ট্র রাজ্যের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার ছিল ওই নির্বাচনের শেষ প্রচারণার দিন। শেষ দিনের প্রচারণায় অংশ নিতে আহমেদনগরের আকোলেতে যাচ্ছিলেন অমিত শাহ।

এক কর্মকর্তা জানান, সেখানে একটি নির্বাচনী জনসভায় তার ভাষণ দেওয়ার কথা, কিন্তু ভারী বৃষ্টির কারণে সেখান থেকে ৭০ কিলোমিটার দূরে নাশিকে জরুরি অবতরণ করতে হয় অমিতকে।

ঝড়ো আবহাওয়ার কারণে পাইলট স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটিকে ওজার বিমানবন্দরে নামানোর সিদ্ধান্ত নেন বলে ওই কর্মকর্তা জানান।

“এখানে ৪০ মিনিট অপেক্ষা করার পর প্রায় ৩টা ৮ মিনিটের দিকে হেলিকপ্টারটি আহমেদনগরের উদ্দেশ্যে ছেড়ে যায়,” বলেন তিনি।

এর আগে এ দিন সকালে মহারাষ্ট্রের উত্তরাঞ্চলীয় জেলা নান্দুরবারের নাভাপুরে এক জনসভায় ভাষণ দেন অমিত।

রাজ্যটির কয়েকটি অংশে শনিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল।

জরুরি অবতরণে বাধ্য হল অমিত শাহকে বহনকারী হেলিকপ্টার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ