শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ক্যাসিনো বিরোধী অভিযানে কাউন্সিলর রাজীব গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে ঢাকা উত্তরের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবকে। ক্যাসিনোকাণ্ডে তিনি জড়িত বলে অভিযোগ আছে।

শনিবার রাত ১১টার দিকে ওই এলাকার ৪ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এর আগে রাত সাড়ে দশটার দিকে বাড়ির চারপাশে অবস্থান নেয় র‌্যাবের একাধিক দল।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার- বিন কাশেম  বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে থাকার র‌্যাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'আমরা এখনও জানি না বাসাটা কার।

মতিঝিলের ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবে ক্যাসিনো চালানোর ঘটনায় ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে। পরদিন কলাবাগান ক্লাব থেকে গ্রেপ্তার হন কৃষকলীগের নেতা শফিকুল আলম ফিরোজকে।

দুদিন পর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয় ঠিকাদার জি এম শামীমকে। তিনিও যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। পরে গ্রেপ্তার হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ