শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

সম্রাটের মামলা তদন্ত করবে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মামলার তদন্তভার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) দেয়া হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মামলা দুটির তদন্তভার ডিবির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল আজম মনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এতদিন তার বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মাদক ও অস্ত্র মামলার তদন্ত করছিল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সম্রাটের ১০ দিনের রিমান্ড চলাকালীন মামলাটি র‌্যাবে হস্তান্তর করা হল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর সম্রাটের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে র‌্যাব। উভয় মামলার এজাহারে বলা হয়েছে— মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল ও পল্টনসহ রাজধানীতে ১০টি ক্লাবে ক্যাসিনো ব্যবসা ছিল সম্রাটের। সবার কাছে তিনি ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ