শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মদিনাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মদিনাতে সড়ক দুর্ঘটনায় ৩৫ জন বাসিন্দা নিহত হয়েছেন। নিহতরা সবাই ওই বাসের যাত্রী ছিলেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

বুধবার একটি বাস ও একটি ভারী কারের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। সৌদিভিত্তিক সংবাদসংস্থা এসপিএ নিউজ এজেন্সী এ তথ্য জানিয়েছে।

মদিনার প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, নিহতদের অধিকাংশই এশিয়া ও আরবের নাগরিক ছিলেন। প্রদেশের আল-আখাল সেন্টারে যাত্রীবাহী বাসটি দ্রুতগামী একটি ভারী কারের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে বাসটিতে দ্রুত আগুন ধরে যায়।

আহত চারজনকে মদিনার আল হামনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র। দুর্ঘটনাটি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি এখন পর্যন্ত। তবে পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ