মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রিমিয়াম কিবোর্ডসহ এলো পিক্সেলবুক গো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিক্সেল ফোনের সঙ্গে পিক্সেলবুক গো ল্যাপটপ এনেছে গুগল। পিক্সেলবুকের উত্তরসূরি হিসেবে এটি বাজারে আসবে।

প্রতিটি সংস্করণেই থাকবে দুটি ফ্রন্ট স্পিকার, দুটি ইউএসবি-সি, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা, পিক্সেল বুক পেন ও ১৩ দশমিক ৩ ইঞ্চির টাচ স্ক্রিন। অপারেটিং সিস্টেমে থাকবে ক্রোম ওএস।ল্যাপটপটিতে ব্যাকআপ পাওয়া যাবে ১২ ঘণ্টা। পিক্সেলবুক গোয়ের নিচের দিকে রয়েছে রিবড লুক ডিজাইন। তাই এটি ধরতে বেশ সুবিধা হবে।

এছাড়াও, ল্যাপটপটিতে আছে ‘হাশ কি’জ। তাই একে বলা হচ্ছে প্রিমিয়াম কিবোর্ড। ‌খুব আলতো স্পর্শেই কিবোর্ডটিতে টাইপ করা যাবে। ল্যাপটপটি পাওয়া যাবে জাস্ট ব্ল্যাক ও নট পিঙ্ক। ১৩ মিলিমিটার পাতলা পিক্সেল বুক গোয়ের ওজন ২ পাউন্ড।ফুল এইচডি ল্যাপটপটির কমদামি সংস্করণে আছে ইন্টেল কোর এম৩ প্রসেসর, ৮ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এর দাম ধরা হয়েছে ৬৪৯ ডলার (৫৪ হাজার ৫১৬ টাকা)।

আরেকটি সংস্করণে থাকবে ইন্টেল কোর আই৫ প্রসেসর, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এর দাম ৮৪৯ ডলার (৭১ হাজার ৩১৬ ডলার)।দামি সংস্করণটিতে আছে ইন্টেল কোর আই৭ সিপিইউ। ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এর দাম ধরা হয়েছে ১৩৯৯ ডলার (১ লাখ ১৭ হাজার ৫১৬ টাকা)। ল্যাপটপটির প্রি-অর্ডার ইতোমধ্যে শুরু হয়েছে। বাজারে আসবে ২০২০ সালে। সূত্র: টেক শহর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ