শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

হঠাৎ সৌদি আরবে পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তেহরান ও রিয়াদের মধ্যকার চলমান উত্তেজনা কমাতে সৌদি আরবে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরের সময় সৌদি বাদশাহ সালমান এবং ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বাদশাহ সালমান ও ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনায় বসতে সোমবার রিয়াদে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করবেন।

এ দিকে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে, সৌদি সফরে তেল চুক্তি এবং ইরান ও সৌদি আরবের মধ্যকার চলমান উত্তেজনা কমাতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন পুতিন। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু এবং সিরিয়া ও ইয়েমেন ইস্যু নিয়েও আলোচনা করবেন তিনি।

প্রসঙ্গত, সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনা কমাতে তেহরান সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর মধ্যে একই ইস্যুতে সৌদি সফরে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০০৭ সালের পর এই প্রথম রিয়াদ সফরে গেলেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ