শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মিয়ানমারকে আরও ৫০ হাজার তালিকা হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারকে আরও ৫০ হাজার ৫০৬ জন রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন এ তালিকা হস্তান্তর করেন।

এর আগে বাংলাদেশ তিন দফায় ৫৫ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছিল। এ নিয়ে কক্সবাজারে অবস্থান করা দশ লাখের বেশি রোহিঙ্গার মধ্যে মিয়ানমারকে মোট এক লাখ ৫ হাজার রোহিঙ্গার তালিকা দেওয়া হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্পূর্ণ তালিকা তৈরির কাজ প্রায় শেষের পথে। দ্রুততম সময়ে সব রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে।

এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যে তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে দুই দফায় ১২ হাজারের যাচাই-বাছাই শেষ করেছে মিয়ানমার।

তবে তাদের মধ্যে এখন পর্যন্ত আট হাজার ৭০০ রোহিঙ্গাকে মিয়ানমার নিজেদের নাগরিক হিসেবে মেনে নিয়েছে। এর বাইরে ৬৮ জনকে তারা সন্ত্রাসী হিসেবে উল্লেখ করার কথা জানিয়েছে।

সূত্র আরও জানায়, বাংলাদেশ থেকে তালিকা হস্তান্তরের পর মিয়ানমার যাচাই-বাছাইয়ের কাজ খুবই ধীরগতিতে করছে।

বাংলাদেশ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও খুব বেশি তা আমলে নিচ্ছে বলে মনে হচ্ছে না। তবে এখন বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ দ্রুতগতিতে চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ