শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

বন্ধুকে খুন করতে গিয়ে খুন হলেন নিজেই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্ধুকে খুন করতে গিয়ে নিজেই খুন হলেন চট্টগ্রামের পাহাড়তলীর সন্ত্রাসী সুজন মল্লিক। জানা যায়, তিনি অন্তত ১০ টি মামলার আসামি ছিলেন।

পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান জানান, এক সময় মালেক ও সুজন বন্ধু ছিল। পরবর্তী সময়ে নানা বিষয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। পাহাড়তলীর লঙ্কা পাড়ার সুজন মল্লিক গতকাল সোমবার (১৪ অক্টোবর) তার বন্ধু আবদুল মালেককে খুন করতে যায়। এসময় মালেক ও তার স্ত্রী রুমির পাল্টা আক্রমণে সুজন খুন হয়।

আজ মঙ্গলবার এ খুনের দায় স্বীকার করে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মালেকের স্ত্রী রুমি আক্তার। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। গ্রেফতার আবদুল মালেককেও কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশ জানায়, সুজন মল্লিক থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। পুলিশ তাকে খুঁজছিল। কিন্তু পলাতক থাকায় গ্রেফতার করতে পারেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ