শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

পাশ্চাত্যের হুমকিতে সিরিয়ায় অভিযান বন্ধ হবে না: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রবিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে তুরষ্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান সাফ জানিয়ে দিয়েছেন, পাশ্চাত্যের হুমকিতে সিরিয়াতে সামরিক অভিযান বন্ধ করবেন না। এক্ষেত্রে তিনি কোন ধরনের অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাও তোয়াক্কা করবেন না বলে ঘোষণা করেছেন।

ভাষণে তুরষ্কের প্রেসিডেন্ট বলেন, 'সিরিয়ায় অভিযান শুরুর পর আমরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অস্ত্র অবরোধের মতো হুমকি পাচ্ছি কিন্তু যারা ভাবছে এসব হুমকি দিয়ে তুরস্ককে পিছু হটানো যাবে তারা ভুল করছেন।'

অস্ত্র অবরোধের বিষয়টি নিয়ে বুধবার জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে তার টেলিফোনে আলোচনা হয়েছে বলে এসময় জানান এরদোগান।

তিনি বলেন, 'আমি তাকে বিষয়টির ব্যাখ্যা দিতে বলেছি। আমরা সত্যিকার অর্থেই মিত্র হয়ে থাকলে আমাকে না জানিয়ে কেন কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীকে ন্যাটো জোটে গ্রহণ করা হয়েছে, সে ব্যাপারেও তাকে প্রশ্ন করেছি আমি।'

কুর্দি গেরিলা গোষ্ঠীর সঙ্গে তুরস্কের মধ্যস্থতার পরিকল্পনাও নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। গত বুধবার থেকে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের উচ্ছেদ করতে সামরিক অভিযান শুরু করেছে। সিরিয়া সরকার এ অভিযানের নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ