শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ঢাকায় ৫২ হাজার কোটি টাকা ব্যয়ে হবে পাতাল রেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ১০টি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়।

আজ মঙ্গলবার সকালে এক বৈঠক থেকে জানা যায়, রাজধানীতে তৈরি হবে দেশের প্রথম পাতাল রেল। প্রথম রুট হবে বিমানবন্দর থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত।

খরচ হবে প্রায় ৫২ হাজার কোটি টাকা। এ সংক্রান্ত প্রকল্প নিয়ে আলোচনা চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি -একনেক সভায়। ২০ কিলোমিটার দীর্ঘ এ লাইনের কাজ শেষ হবে ২০২৬ সালে।

পরিকল্পনা কমিশন জানায়, যানজট সমস্যা সমাধান ও রাজধানীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেই এ উদ্যোগ নিয়েছে সরকার।

মূল অর্থায়ন দেবে জাপান। এরই মধ্যে রাজধানীর যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, কুড়িল ও আশপাশের এলাকায় শুরু হয়েছে মাটি নিরীক্ষার কাজ।

৫০ ফুট গভীরে তৈরি হবে স্টেশন। প্রতিটিতে ট্রেন থামবে সর্বোচ্চ ৩০ সেকেন্ড। বিদ্যুত চালিত ট্রেনে ২০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগবে ২০ মিনিট।

এদিকে, ডিএসসিসি’র অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ব্যয় ৫২১ কোটি টাকা বাড়ানোর সংশোধিত প্রস্তাব যাচাই বাছাই করছে একনেক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ