শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ফের আন্দোলনে নামছেন বুয়েট শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে আগামীকাল (মঙ্গলবার) থেকে আবারও আন্দোলনে নামছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র অন্তরা মাধুরী তিথি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার থেকে ফের আন্দোলনে নামছি আমরা। সেখান থেকে আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ১০ দফা দাবি আদায় ছাড়া আমরা মাঠ ছাড়ব না।

এর আগে আবরার ফাহাদের খুনিদের বিচারসহ ১০ দফা দাবিতে টানা ছয়দিন ধরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে আন্দোলন দুদিনের জন্য শিথিল করেছিলেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ছাত্রলীগের নৃশংস নির্যাতনে গত ৭ অক্টোবর বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ (২১) নিহত হন।

এ ঘটনায় তার বাবা ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি পরে ডিবিতে স্থানান্তর করা হয়।

মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত ১৫ জনসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ