শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

জেরুজালেমের গভর্নরকে আটক করল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমের গভর্নর আদনান গাইথকে আটক করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের পুলিশবাহিনী। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, জেরুসালেমের সিলওয়ান এলাকার নিজ বাড়ি থেকে গভর্নর আদনান গাইথকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও আশপাশের সড়কগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরাইলি পুলিশ।

একইদিনে ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলনকারী সংগঠন ফাতাহ’র জেরুসালেমের সেক্রেটারি জেনারেল শাদি মুতিউরের বাসায়ও অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী।

আকস্মিকভাবে জেরুসালেমের গভর্নরকে গ্রেফতারের কারণ এখনও জানা যায় নি। ইসরাইলি পুলিশ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয় নি।

ফিলিস্তিনের মন্ত্রীকে গ্রেফতার করেছে ইসরায়েল

এর আগে, ফিলিস্তিনের জেরুসালেম বিষয়ক মন্ত্রী ফাতি আল-হাদামিকে গ্রেফতার করেছে ইসরায়েলের পুলিশ। দেশটির পুলিশ বিবৃতি দিয়ে এই গ্রেফতারের খবর জানিয়েছে। ফিলিস্তিন বলছে, ইসরায়েলের এমন পদক্ষেপ তাদের প্রাত্যহিক হয়রানিমূলক প্রচারণার অংশ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ