শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সম্রাটের চিকিৎসা বাংলাদেশেই সম্ভব: চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ইসমাইল হোসেন চৌধুরীর শারীরিক কোনো জটিলতা নেই। বাংলাদেশেই তার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার দুপুরে সম্রাটের শারীরিক সর্বশেষ অবস্থা সাংবাদিকদের সামনে ব্রিফ করেন তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক সহযোগী অধ্যাপক মহসিন আহমেদ।

তিনি বলেন, আপনারা বলতে পারেন তার জীবনের ঝুঁকি নেই। নেই কোনো জটিলত। কিন্তু তার হার্টবিট অনিয়মিত আছে তার চিকিৎসা বাংলাদেশি করা সম্ভব এবং এই হাসপাতালেই করা সম্ভব।

মহসিন আহমেদ বলেন, গতকাল পরিচালক বলেছিল উনি সুস্থ না, অবস্থা স্থিতিশীল। গতকাল থেকে আমরা খেয়াল করছিলাম তার হার্টের পার্সল অনিয়মিত ছিল। আমাদের চিকিৎসকরা তাকে দেখেন, ওষুধের ডোজ বাড়িয়ে দিয়েছেন। আশা করি, তাকে পর্যবেক্ষণ করে আগামীকাল বলতে পারব, তিনি কেমন আছেন।

সম্রাটের অন্যান্য পরীক্ষার ফলাফল ভাল জানিয়ে তিনি বলেন, বাকি পরীক্ষাগুলোর রিপোর্ট ভাল আছে। তার শারীরিক অবস্থা এখন বলা কঠিন। কারণ এর আগে তার হার্টের বাল্ব রিপ্লেস করা হয়েছে। আগে থেকে তার হার্টবিট অনিয়মিত ছিল, তার হার্টবিট দুর্বল ছিল।

চিকিৎসক বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে তিনি অভিযোগ করেছেন তার শ্বাসকষ্ট হচ্ছে। আমরা পরীক্ষা করে দেখলাম তার হার্টবিট অনিয়মিত, আমরা ওষুধের ডোজ বাড়িয়ে দিয়েছি। আমরা ২৪ ঘন্টা তাকে দেখব। এরপর তার শারীরিক অবস্থার কথা বলা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ