শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মিসরে সহস্রাধিক শিক্ষক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরে নিষিদ্ধ সংঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেশজুড়ে ১ হাজার ৭০ জনের বেশি শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

সোমবার দেশটির শিক্ষামন্ত্রী তারেক শওকির বক্তব্যকে উদ্ধৃতি করে লন্ডন-ভিত্তিক গণমাধ্যম দ্য নিউ আরবের বরাতে এ খবর দিয়েছে দ্য মিডল ইস্ট মনিটর।

তারেক শওকি বলেন, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে ওই শিক্ষকদের বরখাস্ত করা হয়েছে। তিনি ওই শিক্ষকদের ‘কাজ করার অযোগ্য’ হিসেবে বর্ণনা করেন। এছাড়া মিসরের স্কুলগুলো থেকে ‘ধ্বংসাত্মক’ ও ‘রাজনৈতিকভাবে চরমপন্থি দৃষ্টিভঙ্গি’ দূর করার খাতিরে তাদের বিরুদ্ধে তদন্ত চালু করার প্রতিশ্রুতি দেন।

এদিকে, স্থানীয় গণমাধ্যম আল-মাসরি আল-ইয়োমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বরখাস্ত হওয়া শিক্ষকদের কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অনেকে মিসর ছেড়ে পালিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংঠন হিসেবে ঘোষণা করে তৎকালীন মিসর সরকার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ