শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

'মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ না হলে চীনাদের মার্কিন ভিসা বন্ধ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের জিনজিয়াং প্রদেশের মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না করা পর্যন্ত চীনা কর্মকর্তাদের ভিসা বন্ধ করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৮ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইটবার্তায় এ ঘোষণা দেন।

পম্পেও টুইটে বলেন, জিনজিয়াং থেকে মুসলিম ও তাদের সংস্কৃতি মুছে দিতে চীন জোরপূর্বক দশ লাখ মুসলিম নাগরিককে নিষ্ঠুরভাবে অবরুদ্ধ করে রেখেছে। চীনকে অবশ্যই তাদের দমননীতি ও নজরদারির অতিসত্তর বন্ধ করতে হবে। একইসঙ্গে চীনের মুসলিমদের মুক্তি দিতে হবে ও তাদের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে দিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ২৮টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরদিনই চীনা কর্মকর্তার ভিসা বন্ধের এমন ঘোষণা দিলেন পম্পেও। এর ফলে দীর্ঘদিন ধরে মার্কিন-চীন বাণিজ্যিক যুদ্ধ নতুন মাত্রা লাভ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরেক বিবৃতিতে পম্পেও বলেন, চীনের সব সরকারি কর্মকর্তা ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কর্মকর্তা যারা উইঘুরদের দমন-নিপীড়নের সঙ্গে জড়িত তাদের ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও জিনজিয়াং প্রদেশের কাজাখ ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের ওপর অত্যাচারে জড়িত ব্যক্তিদেরও ভিসা দেয়া হবে না।

এ আদেশ ওইসব কর্মকর্তার পরিবারের সদস্যদের ওপরও কার্যকর হবে। এমনকি তাদের ছেলেমেয়েরা যুক্তরাষ্ট্রে পড়াশুনার জন্য আবেদন করলে তাও বাতিল করা হবে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ