শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

জার্মানিতে মসজিদে হামলার আশঙ্কায় আটক ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানিতে একটি মসজিদে হামলার আশঙ্কায় সাত জায়গায় অভিযান চালিয়েছে ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার উগ্র-ডানপন্থীরা মসজিদে হামলার চালানোর হুমকি পাওয়ার পর এ অভিযান শুরু করে
দেশটির পুলিশ।

বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান এক বিবৃতিতে বলেন, ‘মসজিদে ও রাজনৈতিক দলের ওপর বোমা হামলা চালাতে পারে এমন সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে’।

তিনি বলেন, তাদের পাঠানো হুমকির মেইলের ফলে সামাজিক শান্তি বিনষ্ট হয় এবং জনমনে আতঙ্ক ছড়ায়।

সরকার এমন অভিযান অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন। বাভারিয়া, থুরিঙ্গা, উতেবার্গ, স্যাক্সোনি অ্যানহাল্ট ও বাডেনে অভিযান চালিয়ে বেশ কয়েকটি হার্ডডিস্ক জব্দ করেছে পুলিশ। সন্দেহভাজনদের পরে অবশ্য ছেড়ে দেয়া হয়। তবে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে।

বিগত মাসগুলোতে ১২টিরও বেশি মসজিদ, পার্টি দফতর ও সংবাদ সংস্থায় বোমা হামলার হুমকি এসেছে। বেশিরভাগই উগ্র ডানপন্থী সংগঠনের কাছ থেকে আসা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ