শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গসংগঠন নয়: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি জানান, ছাত্রলীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন।

বুধবার (৯ অক্টোবর) বিকালে সাড়ে ৩টার দিকে গণভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি এ কথা বলেন।

বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ড ঘিরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা নিয়ে সাংবাদিকের এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ছাত্ররাজনীতি জড়িত। কিছু ঘটনার জন্য ছাত্ররাজনীতি বন্ধ করে দেওয়ার কথা ঠিক নয়। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকারের লাখ টাকার বেশি খরচ হয়। সরকারের টাকায় কেউ বসে বসে খারাপ কাজ করবে এটা হতে দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিশ্ব অর্থনীতি ফোরামের ভারত অর্থনৈতিক সম্মেলনে যোগদানের উদ্দেশে প্রধানমন্ত্রী গত ৩ থেকে ৬ অক্টোবর ৪ দিনের সফরে নয়াদিল্লী যান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৭৪তম অধিবেশনে যোগদানের উদ্দেশে তিনি ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ