শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আবরার হত্যা মামলায় অমিত সাহাকে ইচ্ছাকৃত বাদ দেয়া হয়নি: ডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক ও পুরকৌশল বিভাগের ছাত্র অমিত সাহাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হয়নি। তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ-ডিবির (ঢাকা দক্ষিণ) এডিসি রাজীব আল মাসুদ।

সোমবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি কথা বলেন, আবরার হত্যার ঘটনায় আটক ১০ জন তাদের সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে তারা জানিয়েছে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য ছিল না। মারধর করতে গিয়ে আবরার মারা গেছে। তারপরও ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার ১০ আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম এ আদেশ দেন।

এর আগে দুপুরে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার খন্দকার রবিউল আরাফাত লেনিন।

তিনি বলেন, মামলার এজাহারভুক্ত আসামির ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে, তাদের সবারই অবস্থান মোটামুটি নিশ্চিত পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ