শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফাহাদ হত্যার বিচারের দাবিতে আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ অবরোধ করে। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধের ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়।

এরপর বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচিও করেন তারা। মানববন্ধন কর্মসূচি শেষে সাড়ে ৫ টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকেন শিক্ষার্থীর।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আবরার ফাহাদকে তার শিক্ষাঙ্গনে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরে অতিসত্ত্বর বিচার করা হোক। আবরারে বিচারে যদি কোনো রকমের গাফিলতি করা হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা সারাদেশ অচল করে দিবে।

প্রসঙ্গত, রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শের-ই–বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার নয়জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে চারজন বুয়েট শাখা ছাত্রলীগের পদধারী নেতা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ