শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

'হিটলারি শাসন বজায় রাখতে বুয়েটের প্রতিবাদী শিক্ষার্থীকে হত্যা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের প্রতিবাদী কণ্ঠস্বরকে নির্মূল করতে এবং হিটলারি শাসন বজায় রাখতে বুয়েটের প্রতিবাদী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন ।

বিএনপি মহাসচিব বলেন,‘‌অবৈধ আওয়ামী সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরারকে সশস্ত্র সন্ত্রাসীরা নৃশংস ও পৈশাচিক কায়দায় হত্যা করেছে।

বিবৃতিতে তিনি বলেন, স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের হিংস্র রুপ দেশের মানুষকে বোবা করে ফেলেছে। অজানা আশঙ্কা, আতঙ্ক আর ভয়ের এক বিষাদময় পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে বিপর্যস্ত করে তুলেছে।’

মির্জা ফখরুল বলেন, আজ দুস্কৃতিকারীদের দ্বারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করার ঘটনা আবারও প্রমাণ করলো-বর্তমান স্বৈরশাহী দেশের মানুষের প্রতিবাদী কণ্ঠকে নির্মূল করে নিজেদের হিটলারি শাসন বজায় রাখতে চায়। তবে জনগণ তাদের এই মনোবাসনা কোনোদিনই পূরণ হতে দেবে না।

বিএনপি মহাসচিব আবরার হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে আবরারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ