শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিঙ্গাপুরে ৭শ' কোটি টাকা বিনিয়োগের তথ্য দিলেন সম্রাট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যাসিনো, টেন্ডারবাজিসহ নানা অভিযোগে গ্রেফতারকৃত যুবলীগ নেতা সম্রাটের অবৈধ আয়ের বিনিয়োগ ও উৎস সম্পর্কে নানা তথ্য বেরিয়ে আসছে। এরই মধ্যে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সম্রাট।

গত রাতে কারাগারে পাঠানো হলেও পর্যায়ক্রমে রিমান্ডে এনে অবৈধ অর্থ-অস্ত্রের উৎস, ক্যাসিনো চালানো, টেন্ডারবাজিসহ মদদদাতা ও নেপথ্যে জড়িতদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। র‌্যাবের একটি দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

একটি সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিঙ্গাপুরে ৭০০ কোটি টাকার বিনিয়োগের বিষয়ে তথ্য দিয়েছেন সম্রাট।

এছাড়া দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাড়ি-জমি দখল, বিচারের নামে চাঁদা আদায়, ফিল্মপাড়া নিয়ন্ত্রণ, হুন্ডি ব্যবসা, নিয়োগ বাণিজ্য, কমিটি বাণিজ্য ও বিরোধী দলের লোকজনকে দলে নেয়ার মাধ্যমে চাঁদা নেয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সম্রাট।

অন্যদিকে রাজনৈতিক দলের নেতা, আমলা, আইন-শৃংখলা বাহিনীর দুর্নীতিবাজ কর্মকর্তার সাথে সখ্যতার বিষয়েও তথ্য দিয়েছেন তিনি। এসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ