বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শুভেচ্ছা সফরে জাপানের ২ জাহাজ চট্টগ্রাম বন্দরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স-এর দুটি যুদ্ধ জাহাজ বানজো ও তাকাশিমা শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

আজ রোববার জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ব্যান্ড পরিবেশন করে স্বাগত জানায়। পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন সৈয়দ হেলাল হোসেন জাহাজ দুটির অধিনায়ককে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘দুর্জয়’ তাদের অভ্যর্থনা জানায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশে জাহাজ দুটির অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিগণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়াও সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন।

জাহাজ দুটির এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ