শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফাহাদের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সোমবার দুপুরে গণমাাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন, দেশে মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। ঘরে-বাইরে সর্বত্রই মানুষ নিরাপত্তাহীন। বুয়েটের মত প্রতিষ্ঠানের আবাসিক হল থেকে একজন ছাত্রকে ধরে নিয়ে হলে ভিতরেই নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দেশবাসী স্তম্ভিত।

তারা আরও বলেন, সরকার দলীয় ছাত্র সংগঠনের অপকর্ম থামছেই না। একের পর এক হত্যা, ধর্ষণ, চাঁদাবাজির ঘটনা চালিয়ে যাচ্ছে। ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পরেই আবরারকে ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থের পক্ষে কথা বলার কণ্ঠকে স্তদ্ধ করে দেয়া হয়েছে।

একজন দেশপ্রেমিককে রুম থেকে ধরে নিয়ে হলের ভিতরে পিটিয়ে হত্যা জাতির ভাবিষ্যতের জন্যে এক অশনিসংকেত বলে মন্তব্য করেন তারা।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার সাথে জড়িত ছাত্রলীগের সকল খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে শিক্ষাঙ্গণে ছাত্রলীগের সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য, চাঁদাবাজিসহ সকল অপকর্ম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের দাবী জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ