শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোষ কীভাবে অক্সিজেনের উপস্থিতি টের পায় ও সে অনুযায়ী মানিয়ে নেয় সে সম্পর্কে গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম কেলিন, গ্রেগ সেমেনজা ও যুক্তরাজ্যের পিটার র‍্যাটক্লিফ ২০১৯ সালের চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।

চিকিৎসায় নোবেল পুরস্কার প্রদানের মাধ্যমে এ বছরের প্রথম নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হলো। এর পর ক্রমান্বয়ে সুইডেন ও নরওয়ে থেকে পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করার সময় তাদের অবদান সম্পর্কে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এক বিবৃতিতে বলা হয়, জীবনের সবচেয়ে প্রয়োজনীয় একটি প্রক্রিয়া সম্পর্কে জানা গেছে তাদের আবিষ্কারের মাধ্যমে। বিজয়ীরা পুরস্কারের অর্থমূল্য হিসেবে ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনা (৯১৩,০০০ মার্কিন ডলার) পাবেন।

বিজ্ঞান, শান্তি ও সাহিত্যে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯০১ সাল থেকে সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছানুসারে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ