শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইমরানের টুইট: আজাদ কাশ্মীর থেকে জম্মু-কাশ্মীরে যেতে মানা করায় তোলপাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর থেকে সীমান্ত অতিক্রম করে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে প্রবেশ করে তাদের সমর্থন বা সহযোগিতা না করতে পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার এক টুইট বার্তায় ইমরান খান বলেন, আমি দুই মাস ধরে অমানিবকভাবে অবরুদ্ধ ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরিদের দেখে তাদের সমকক্ষসঙ্গী আজাদ কাশ্মীদের যন্ত্রণা বুঝতে পারছি। কিন্তু কেউ যদি আজাদ কাশ্মীরের সীমান্ত অতিক্রম করে দুদর্শাগ্রস্থ ভারত অধিকৃত কাশ্মীরে মানবিক সহযোগিতা বা সমর্থন দিতে যান, তাহলে ভারত তাকে নিয়ে খেলবে।

তিনি লেখেন, ভারত দৃষ্টিভঙ্গি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তাদেরকে পাকিস্তান নিয়ন্ত্রিত ইসলামিক জঙ্গি তকমা লাগিয়ে দেয়ার চেষ্টা করবে। এতে ভারত জম্মু-কাশ্মীরিদের ওপর সহিংসতা নিপীড়ন ও সীমান্তে আক্রমণ বাড়িয়ে দেবে।

পাক প্রধানমন্ত্রীর এ টুইটকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে  কুটনৈতিক মহলে। ভারতীয় কূটনৈতিকদের দাবি, পাকিস্তানিদের সীমান্ত পার হতে মানা করে পরোক্ষে সীমান্তে বেআইনি অনুপ্রবেশের কথাই মেনে নিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

এদিকে, পাকিস্তানীদের দাবি, তিনি কাশ্মীরিদের সীমান্ত অতিক্রম করতে বাধা দিয়ে ইমরান খান একজন সতর্কবান নেতার কাজ করেছেন।  এর আগে শুক্রবার মোজাফ্ফরবাদ প্রশাসন ও পুলিশ প্রেসক্লাবে সর্ব সাধারাণদের সচেতন করতে আসেন, যাতে জনগণ নিজেদের নিরাপদ রাখতে সীমান্ত রেখা এড়িয়ে চলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার আজাদ কাশ্মীর থেকে মুজাফ্ফরবাদের উদ্দেশে হাজার মোটরসাইকেল নিয়ে কাশ্মীরিরা মিছিল বের করে। পরে স্বাধীনতার পক্ষে ডাক দিয়ে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের পক্ষ থেকে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরিদের প্রতি সংহতি জানানোর একদিন পরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ওই টুইট করেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ